২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৬ মে

আগামী ২৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ২৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৪ মে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.সানাউল্লাহ ও কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ২৬ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরী বোর্ডের অধীনস্থ এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল আগামী ২৬ মে বেলা সাড়ে ১২টায় দেশের সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। ফল জানার ওয়েবসাইটের ঠিকানা হলো ৎবংঁষঃ.বফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ । তাছাড়া এসএমএসের মাধ্যমে ৪৬৩৬ এবং ২৩২৩ নম্বরে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি মোবাইল অপারেটরদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কেন্দ্র সচিবদের কাছ থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ১৫ ফেব্র"য়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০০৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯৫১ঘ.