ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণিত শাস্ত্রে ইন্টারন্যাশনাল ইয়াং ইনভের্ন্টস প্রজেক্ট অলিম্পিয়াডে (আইওয়াইআইপিও) স্বর্ণপদক জিতে নিয়েছেন বাংলাদেশী স্কুল ছাত্র নাজমুশ সাকিব খান।
সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, সাকিব খান ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের (আইটিএইচএস) নবম শ্রেণীর ছাত্র।
জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে ১৪ থেকে ১৬ মে পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে ই-বিআইকেও ইন্টারন্যাশনাল আইসিটি অলিম্পিয়াডেও সাকিব ব্রোঞ্জ পদক জেতেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ১০ থেকে ১২ মে পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাকিব অগ্রণী ব্যাংক লিমেটেডের সহকারী মহা-ব্যবস্থাপক জহির উদ্দিন খান ও নিলিমা হকের একমাত্র সন্তান। তাদের বাড়ি নরসিংদী জেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফেুার ডটকম/ডিডি/টিআর/১৮২০ ঘ.
bdnews24