ঢাকা,মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাও বিজয়, স্বাধীনতা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- এই তিন জাতীয় দিবসে খোলা রাখা হবে।
মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয় ২১ ফেব্র"য়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর- এই তিন জাতীয় দিবসে নিু মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়) ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার ব্যাপারে নির্দেশনা দেয়। আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এসব দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে এ সিদ্ধান্ত নেয় সরকার।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় মাদ্রাসার বিষয়টি উল্লেখ না থাকায় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে মাদ্রাসাকেও ওই নির্দেশনার অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে বলেন, "মাদ্রাসাও খোলা থাকবে। এ সংক্রান্ত আগের সিদ্ধান্তটি সংশোধন করা হবে।"
কলেজ-বিদ্যালয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কলেজ-বিদ্যালয়ে সাধারণত এসব দিনে অনুষ্ঠান হয়েই থাকে। আমরা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এসব দিবসের তাৎপর্য তুলে ধরতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল /এইচএ/২১২০ঘ.
bdnews24