২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিল রংপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল জলিলকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে অব্যাহতি দিয়ে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল জলিলকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে অব্যাহতি দিয়ে তাকে এ নিয়োগ দেওয়া হয়। নতুন উপাচার্য আব্দুল জলিল নিয়োগ পাওয়ার কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আজই শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিয়েছি। আগামী সোমবার নাগাদ বিশ্ববিদ্যালয়ে যাবো।" বিদায়ী উপাচার্য লুৎফর রহমান অব্যাহতির বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন ঢাকায় রয়েছি। তবে আজই ফ্যাক্সে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে অব্যাহতি পত্র পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএনএস/টিআর/২১২৫ ঘ.