২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. নাসির উদ্দিন জাবির নতুন কোষাধ্যক্ষ

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একইসঙ্গে বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাইকে অব্যাহতি দেওয়ার কথাও জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 08:15 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একইসঙ্গে বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাইকে অব্যাহতি দেওয়ার কথাও জানানো হয়েছে। চার বছরের জন্য ড. নাসির উদ্দিনকে এ নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি আনুষ্ঠানিকভাবে পদে যোগ দেবেন। অধ্যাপক নাসির উদ্দিন ১৯৫৫ সালের ১ জানুয়ারি ঢাকা জেলার ধামরাই উপজেলার কাকরান গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ, পূর্ত পরিষদ, অর্থ কমিটি, বিভাগীয় সভাপতি, টিএসসির পরিচালক, প্রক্টর, প্রভোস্ট এবং অনুষদ ডিনের দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০২১৭ ঘ.