কুমিল্লা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের কারণে বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ৫ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং সব ক্লাস বন্ধ থাকবে।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ২ শিক্ষকসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ ছাত্রকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শ্রেণীকক্ষে ছাত্রলীগের মাসুম গ্র"পের কর্মী বাবুর সঙ্গে চিশতী গ্র"পের কর্মী রাসেলের তর্কবিতর্ক হয়। ক্লাশ শেষে বাবু শহরমুখী বাসে উঠলে মাসুম তাকে জোর করে নামিয়ে আনার চেষ্টা করে। এ নিয়ে প্রথমে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে কথাকাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. আবু জাফর এবং সহকারী অধ্যাপক আমজাদ হোসেন সরকার ও বিশ্বজিৎ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী মাসুম ছুরিকাহত এবং চিশতী, শওন, হাসান, শোভন, মাসুম ও রাকিবসহ নয়জন আহত হয়।
এদের মধ্যে চিশতী, মাসুম, রাকিব ও হাসানকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল ও প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক ভবন খোলা থাকবে।
এদিকে ক্যাম্পাসে সা
bdnews24