২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ঘ' ইউনিটের শুন্য আসনে বিজ্ঞান ও বাণিজ্য শাখার প্রার্থীদের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের (সামাজিক বিজ্ঞান) শুন্য আসনে ভর্তির জন্য মেধানুযায়ী বিজ্ঞান ও বাণিজ্য শাখার প্রার্থীদের আহ্বান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের (সামাজিক বিজ্ঞান) শুন্য আসনে ভর্তির জন্য মেধানুযায়ী বিজ্ঞান ও বাণিজ্য শাখার প্রার্থীদের আহ্বান করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে প্রথমবার সাক্ষাতের সময় উপস্থিত হতে না পারা এক থেকে ৯৫৪ পর্যন্ত এবং অপেক্ষমান ১২০০ পর্যন্ত প্রার্থীরা সাক্ষাতকার দিতে পারবে। ২৬ এপ্রিল সকাল নয়টায় তাদের উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া বাণিজ্য বিভাগে প্রথমবার সাক্ষাতের সময় উপস্থিত হতে না পারা এক থেকে ২৩৭ পর্যন্ত এবং অপেক্ষমান ২৩৮ থেকে ৪০০ পর্যন্ত প্রার্থীরা সাক্ষাতকার দিতে পারবে। ২৬ এপ্রিল বিকেল তিনটায় প্রার্থীদের সাক্ষাতকারের জন্য সংশ্লিষ্ট অনুষদে উপস্থিত হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের এস এস সি ও এইচ এস সি পরীক্ষার মূল নম্বরপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং দু কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৫১ঘ.