রাজশাহী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছেন।
১৩ মার্চ রাবিতে ছাত্র শিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতা শরীফুজ্জামান নোমানী নিহত হন। এ ঘটনায় রাবি, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজসহ রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সকাল ১১টায় 'মুক্তিমুখীন প্রতিরোধ মঞ্চ'র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নগরীর আলুপট্টি থেকে মিছিল করে সাহেব বাজারের জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধন করেন।
সাড়ে ১১টা পর্যন্ত চলা কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশিদ, পার্থ প্রতীম দাশ, বাধন চন্দ্র অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।
ছাত্র ও শিক্ষক রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে 'রাষ্ট্রের খবরদারি' এবং এর ফলে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদ জানান তারা।
বক্তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ছাত্র রাজনীতি বন্ধের নামে শিক্ষার্থীদের স্বাধীন সংগঠন করার অধিকার ক্ষুণ
bdnews24