২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে বেলা একটায় প্রথম দিনের পরীক্ষা শেষ হয়। দশটি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছয় লক্ষাধিক । (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 04:16 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। (আরো তথ্যসহ) সকাল ১০টায় শুরু হয়ে বেলা একটায় প্রথম দিনের পরীক্ষা শেষ হয়। দশটি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছয় লক্ষাধিক । আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নতুন বোর্ড দিনাজপুর বোর্ডের অধীনে এবারই প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিয়মমত পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ দুইশ' গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ পরিদর্শন করেন। ভিকারুন্নিসা কলেজে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "নকল হতে দেওয়া হবে না। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হতে হবে। আশা করি সারা দেশেই সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা হবে।" শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এইচএসসি, আলীম ও এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ৩০৮ জন যা গতবারের চেয়ে এক হাজার সাতশ' ১২ জন কম। এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ৯৪ হাজার ৮শ' ৩৩ জন। মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৩শ' ৫৪ জন। কারিগরী বোর্ডের অধীনস্থ এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১শ' ২১জন। এইচএসসিতে বোর্ড অনুযায়ী আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এক লাখ ৫৩ হাজার ৩শ'৯৮। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৫ হাজার ৬শ'২৯ জন, কুমিল