ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছাত্রলীগের অন্তর্কলহের জেরে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেডিকেল কলেজ শনিবার খুলেছে।
শনিবার সকালে শিক্ষার্থীরা যথারীতি ক্লাস এবং নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত ৩১ মার্চ কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে।
শুক্রবার হল খুলে দেওয়ায় শিক্ষার্থীরা ফিরে আসতে শুরু করেছিল।
কলেজে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ৩০ মার্চ প্রতিপক্ষের হামলায় আহত কয়েকজন শিক্ষার্থীকেও ক্যাম্পাসে দেখা গেছে।
একাডেমিক কাউন্সিলের বৈঠকে শনিবার থেকে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
৩০ মার্চ রাতে ফজলে রাব্বী হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল আসাদ রাজীব পরদিন সন্ধ্যার পর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এসকে/১৮৪৮ঘ.
bdnews24