ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি (বাকলেট) শনিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
ছয়দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা এবং শিক্ষকদের আটকে রাখার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই সদ্ধান্ত নেয়।
বিক্ষুব্ধ ছাত্ররা শিক্ষকদের বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত, এক ঘন্টা আটকে রাখে।
কলেজের অধ্যক্ষ ড. ফজলুল করিম বিকালে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে।
তিনি জানান, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা ছাত্ররা শিক্ষকদের এক ধরনের 'জিম্মি' অবস্থায় রেখেছিল। যদিও পরে পুলিশের সঙ্গে ছাত্রদের আলোচনার পর শিক্ষকরা বের হয়ে আসেন।
এর আগে পরীক্ষার ফি কমানোসহ ছয়দফা দাবিতে বেলা ১১ টার দিকে ধানমণ্ডির জিগাতলা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কলেজ অব লেদার টেকনোলজির (বাকলেট) শিক্ষার্থীরা। পুলিশ লাঠিপেটা করে তাদের হঠিয়ে দেয়। এতে কয়েকজন ছাত্র আহত হন। এ সময় ঘণ্টাখানেক কোনো যানবাহন চলাচল করেনি।
পুলিশ প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের একটি প্রিজন ভ্যান বিক্ষোভের মাঝে আটকা পড়ায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তর্কাতর্কি বেধে যায়। বেলা ১১টা ৪০ মিনিটে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়ার মুখে কিছু ছাত্র ধানমণ্ডি ১৫ নম্বরের দিকে চলে যায়।
এ সময় আরেক দল ছাত্র জিগাতলা মোড় অবরোধ করে। ১০ মিনিট পর পুলিশ এসে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের ধাওয়া খেয়ে জিগাতলা মোড় থেকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পথে বাটারফ্লাইয়ের একটি শো-রুমসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ছাত্ররা। বেলা ১২ টার দিকে জিগাতলা মোড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এতে পুলিশ ও ছাত্রসহ ৮-১০ জন সামান্য আহত হয়। পরে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ করে। আর ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে থাকে পুলিশ।
বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের ভেতরে রয়েছেন শিক্ষকরা। বাইরে থেকে ভবনের মূল ফটকে লাগানো ছিল তালা। তখন শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
কলেজের অধ্যক্ষ ড. ফজলুল করিম দুপুরে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান পরিস্থিতির কারণে তিনি তিনদিন ধরে কলেজে যেতে পারছেন না।
তবে ছাত্রদের দাবির প্রতি তার সমর্থন আছে বলে জানিয়ে তিনি জানান, ছাত্রদের দাবি নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে আলোচনা করেছেন। পরীক্ষার ফি কমানোর ব্যাপারে মোটামুটি একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।
বাকি দাবিগুলো প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের একার করার কিছু নেই। এসব বিষয় নিয়ে তারা সংশ্লি
bdnews24