জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ছাত্রলীগের দুটি গ্র"পের সংঘর্ষে অন্তত দশজন আহত হন। এর আগেও ছাত্রলীগের নিজেদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। যার জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মীর মশাররফ হলে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশের ৮ নম্বর ধারায় এ ছয় ছাত্রকে বহিষ্কার করেছেন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
বহি
bdnews24