জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো হল নির্মিত না হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 'বেগম খালেদা জিয়া' নামে একটি নতুন হলের নাম দেওয়া হয়েছে। এতে হলটি প্রতিষ্ঠার সময় ২০০৫ সালের পহেলা সেপ্টেম্বর লেখা হয়েছে।
ছাত্রীদের জন্য একটি নতুন হল নির্মাণের কাজ মাত্র একদিন আগে শুরু হলেও কর্তৃপক্ষের ভাষ্য এখনো এর নামকরণ হয়নি।
দৃশ্যত নির্মাণ প্রক্রিয়া সবে শুরু হতে যাওয়া এ হলটিকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 'বেগম খালেদা জিয়া হল' নামে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর প্রতিষ্ঠার বছর হিসেবে লেখা হয়েছে ২০০৫ সালের ১ সেপ্টেম্বর। এছাড়া অন্য কোনো তথ্য এতে দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ হলটি সহ মোট আঠারটি হল এবং দু'টি হোস্টেলের নাম রয়েছে।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ প্রতিবেদকের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ নামে একটি হলের কথা শুনে বলেন, "এটা হওয়ার কথা না।"
উপাচার্য বলেন, কবে সাইটে এ তথ্য দেওয়া হয়েছে তা তার জানা নেই।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটই মূলতঃ এ ওয়েবসাইটটিতে তথ্য আপলোড ও সংশোধন- সংযোজন করে থাকে।
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক জুলফিকার হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইনস্টিটিউটে শুধু ওয়েবসাইটের সার্ভার রাখা রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ, দপ্তরগুলোই সব তথ্য সরবরাহ করে থাকে। ইনস্টিটিউট ওয়েবসাইটে কোনো তথ্য আপলোড করে না যদিও স
bdnews24