২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া হলে ছাত্রলীগের সংঘর্ষ তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনা তদন্তে হল কর্তৃপক্ষ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনা তদন্তে হল কর্তৃপক্ষ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। রোববার গভীর রাতে ছাত্রলীগের দু' গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মাহফুজুল হক জানান, এ সংঘর্ষের ঘটনা তদন্তে আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক মোস্তাফিজুল হককে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক শামীম রেজা, সহকারী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন এবং প্রভাষক মোহাম্মদ মজিবুর রহমান। এসময় প্রাধ্যক্ষ জানান, রাত নয়টায় হলের আবাসিক শিক্ষকদের নিয়ে বৈঠক করে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কমিটির রিপোর্ট দেওয়ার সময়সীমা ঘোষণা করা হবে। তিনি বলেন, "ইতিপূর্বে সংঘর্ষে জড়িতদের হল থেকে বহিষ্কার করার পরও ছাত্রদের মধ্যে আবার শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরণের ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৪৩ঘ.