২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর বোর্ডের এসএসসির ২৫০টি উত্তরপত্র খোয়া গেছে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের ২৫০ টি উত্তরপত্র খোয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

দিনাজপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের ২৫০ টি উত্তরপত্র খোয়া গেছে। গত ৯ মার্চ রংপুর শহর থেকে উত্তরপত্রগুলো খোয়া যায় বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. সানাউল্লাহ। তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার পরীক্ষক কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. সামসুল হুদাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। অধ্যাপক সানাউল্লাহ সাংবাদিকদের জানান, খোয়া যাওয়া উত্তরপত্রগুলো উদ্ধারে শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা রংপুরের জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন। তিনি জানান, ঘটনার দুদিন পর ১১ মার্চ বিষয়টি শিক্ষা সচিবকে জানানো হয়েছে। অধ্যাপক সানাউল