চট্টগ্রাম, মার্চ ০৪(বিডিনিউজ ২৪ ডটকম)---চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বুধবার বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানায়।
বুধবার বিকালে চুয়েটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছার পর ক্যাম্পাসের ভেতর ছাত্র ইউনিয়নের একটি ব্যানার ছেঁড়া ও আধিপত্য নিয়ে ছাত্রলীগের আদর-আসাদের সমর্থকদের সঙ্গে গণি-হুমায়ুন সমর্থকদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুয়েটের স্থানীয় ও ক্যাম্পাসকেন্দ্রিক দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত স্থায়ী এ সংঘর্ষ পুরো ক্যাম্পাস এলাকায় ছড়িয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী ক্যাম্পাসে থাকলেও ছাত্রলীগের কর্মীরা সংঘর্ষ চালিয়ে যায় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই জানান। তবে তিনি বলেন, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নির্বিঘে
bdnews24