২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের গোলাগুলির পর ঢাবির হলে তল্লাশি

আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির পর শনিবার গভীররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। হলের আবাসিক ছাত্ররা জানায়, শনিবার সন্ধ্যায় হল গেটে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী দু গ্র"পের মধ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি বিনিময় হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 05:13 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির পর শনিবার গভীররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। হলের আবাসিক ছাত্ররা জানায়, শনিবার সন্ধ্যায় হল গেটে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী দু গ্র"পের মধ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে হলের প্রভোস্ট জাহিদুল ইসলাম জানিয়েছেন। রাত দেড়টার দিকে আট থেকে দশ প্লাটুন (যার প্রতিটিতে ৩০ জন পুলিশ ছিল) পুলিশ হলটিতে তল্লাশি চালায়। এসময় ছাত্রলীগ কর্মীরা এর প্রতিবাদ জানায়। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিধ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সজীব বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।" হলের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গোলাগুলির পর শাহবাগ থানায় তারা একটি সাধারণ ডায়েরি করেছে। জানুয়ারি মাসে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ছাত্রলীগ নানা সমালোচনার মুখে পড়েছে। গত ১৭ ফেব্র"য়ারি আবাসিক হলের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিধ্যালয়ের ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের পর ওই শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএএইচ/এফএফ/জিএনএ/১১১২ ঘ.