২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস-এ 'বঞ্চিতদের' অনশন ভাঙালেন শিক্ষামন্ত্রী

২৭তম বিসিএস পরীক্ষায় 'বঞ্চিতদের' অনশন ভাঙিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকাল সাড়ে চারটায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---২৭তম বিসিএস পরীক্ষায় 'বঞ্চিতদের' অনশন ভাঙিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকাল সাড়ে চারটায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কেন্দ্রীয় শহীদ মিনারে যান। ২৭তম বিসিএস-এর প্রথম দফায় উত্তীর্ণ (প্রশাসন ক্যাডার) সারওয়ার আলম সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অনশন ভেঙেছেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৭তম বিসিএস এর প্রথম দফার ফলাফলের ভিত্তিতে 'বঞ্চিত'দের নির্ধারিত ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন। ২৭তম বিসিএস-এর প্রথম ফলাফলে উত্তীর্ণ এবং দ্বিতীয় ফলাফলে বাতিলরা নিজেদের 'বঞ্চিত' হিসেবে অভিহিত করে স