ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ৭৯ জন পরীক্ষার্থী, চারজন শিক্ষক ও একজন পরিদর্শক। বহিস্কৃতদের মধ্যে ৪৩ জনই কারিগরি বোর্ডের পরীক্ষার্থী।
এছাড়া দশ বোর্ডে প্রবেশপত্র হাতে পাওয়া প্রায় ছয় হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল এদিন।
গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে বহিষ্কার হয়েছিল ১১৭ জন শিক্ষার্থী, তিন জন শিক্ষক। অনুপস্থিত ছিল ৬ হাজার ৬৪০ শিক্ষার্থী।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রোববার ২০০৯ সালের এসএসসির প্রথম পরীক্ষা (্ইংরেজী) অনুষ্ঠিত হয়েছে। একইদিন মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের প্রথম পরীক্ষাও অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের নিয়ন্ত্রক কক্ষের হিসাব অনুযায়ী রোববার দশ বোর্ডে অনুপস্থিত ছিল পাঁচ হাজার ৭৮০ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে শিক্ষার্থী অনুপস্থিত ছিল ৭২০জন, রাজশাহীতে ৪৬৭ জন, যশোরে ৪১২ জন, বরিশালে ২০৯ জন, সিলেটে ১১৫ জন, কুমিল্লায় ৩০৪ জন, চট্টগ্রামে ২০২ জন এবং দিনাজপুর বোর্ডে ৩৫৫ জন।
এছাড়া দাখিলে ২৪৯৪ জন এবং এসএসসি ভোকেশনালে ৫০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বোর্ড অনুযায়ী ঢাকা বোর্ডের ৪ জন, রাজশাহী বোর্ডের ২ জন, বরিশালের ৫ জন, কুমিল্লার ৩ জন, যশোরের ১ জন, চট্টগ্রামের ৫ জন, সিলেটের ১ এবং দিনাজপুর বোর্ডের ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়া দাখিলে ৭ জন এবং এসএসসি ভোকেশনালে ৪৩ জন পরীক্ষার্থী বহি
bdnews24