২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ১ ও ২ মার্চের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ মার্চ অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান বিডিনিউজ ২৪ ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ মার্চ অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান বিডিনিউজ ২৪ ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।" এদিকে পিলখানায় বিডিআর সদরদপ্তরে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল শোক দিবসে কালো ব্যাজ ধারণ করে। ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগ শাখা মৌন শোক মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/এমএইচসি/এজে/জিএনএ/১৫০৫ ঘ.