২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতদের নিয়ে রাবিতে শিবিরের মোটরসাইকেল শোভাযাত্রা

নীতিমালা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির বহিরাগতদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নীতিমালা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির বহিরাগতদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে। সংগঠনের প্রতিষ্ঠানবার্ষিকী উপলক্ষে বের করা এ শোভাযাত্রায় মাইকে উচ্চশব্দে রাজনৈতিক সঙ্গীত এবং মোটর সাইকেলের সাইরেন বাজানো হয়। এতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে ক্যাম্পাসে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিবিরের প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের পশ্চিম চত্ত্বর থেকে ট্রাক ও মোটর সাইকেল শোভাযাত্রা বের করে শিবির। শোভাযাত্রায় রাজশাহী মহানগর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিবিরের নেতা-কর্মীরা অংশ নেয়। শোভাযাত্রার সামনের সারিতে ২০/২৫টি মোটর সাইকেল থেকে সাইরেন বাজানো হয়। একটি পিক-আপে ১৫/২০ জন শিবির কর্মী ৭/৮ টি মাইকে উচ্চশব্দে তাদের রাজনৈতিক সঙ্গীত বাজায় এবং শ্লোগান দেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে রাবি শাখা শিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী, রাজশাহী মহানগর সভাপতি শামসুল আলম গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন। স