ভোলা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জেলার ৭ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদের মৌখিক পরীক্ষা আগামী ৮, ৯ ও ১০ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এরই মধ্যে প্রার্থীদের ঠিকানায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখিত ছক অনুযায়ী মৌখিক পরীক্ষা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে কোন সংশয় বা সমস্যা দেখা দিলে জেলা প্রশাসক অথবা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগযোগ করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৪৩ঘ.
bdnews24