২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকদের সঙ্গে পুতুলের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তিনি এই বিভাগের শিক্ষকদের দেশের বাইরের শিক্ষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে সব রকম সহায়তায় আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তিনি এই বিভাগের শিক্ষকদের দেশের বাইরের শিক্ষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে সব রকম সহায়তায় আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-তথ্যসচিব নকিব উদ্দিন আহম্মেদ জানান, সায়মা ওয়াজেদ পুতুল বৃহস্পতিবার সকালে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীম ফেরদৌস করিমের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। পরে তিনি ওই বিভাগেই শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন । এসময়, দেশের স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের মনস্তাত্বিক বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য প্রতিটি স্কুলে সরকারিভাবে 'এডুকেশনাল সাইকোলজিস্ট' নিয়োগ দেওয়া যায় কিনা- তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকরা পুতুলকে অনুরোধ জানান। এর জবাবে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেন। এছাড়াও, দেশের বাইরে থেকে এ ধরনের শিক্ষক এনে তাদের সঙ্গে দেশের মনোবিজ্ঞানের শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে জোর দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকরা এধরনের কোনো উদ্যোগ নিলে তাতে সহায়তারও আশ্বাস দেন পুতুল । এসময় তার সঙ্গে ছিলেন স্বামী খন্দকার মাশরুর হোসেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০১২ঘ.