ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটের ভর্র্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়েছে, ফলাফল ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটিwww.iubd.net থেকে জানা যাবে।
মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে IU Unit Name Roll Number লিখে 9934 নম্বরে পাঠাতে হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য ও ফলাফল বুধবার বিভাগীয় নোটিশ বোর্ডেও পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৬৪৩ ঘ.
bdnews24