ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত থাকায় এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের তিনটি বই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।
শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বাউবির এসএসসি প্রোগামের দ্বিতীয় বর্ষের পৌরনীতি এবং এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞাস ও পৌরনীতি বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে বইগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠ্যবইগুলোয় ইতিহাস বিকৃতির দায়-দায়িত্ব চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে এতে আরো বলা হয়, এ বিষয়ে বোর্ড অব গভর্নর্সের এক জরুরি সভা রোববার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এইচএ/২২২৩ ঘ.
bdnews24