২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সংঘর্ষে নওগাঁ পলিটেকনিক বন্ধ

ছাত্রলীগের দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

নওগাঁ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল ১১ টায় জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ খোরশেদ আলম। তিনি বলেন, সহিংসতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ইনস্টিটিউট খুলে দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, বুধবার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে বাধ্য করা হয়। এ নিয়ে বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনের সঙ্গে সংগঠনের অপর দুই নেতা মো. সুইট ও মো. সাজুর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে ১১ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের নিজেদের মধ্যে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, সরকার ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ