২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে ছাত্র লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রলীগ নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

খুলনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রলীগ নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছে। ওইদিন সন্ধ্যায় কুয়েটের খান জাহান আলী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহনাজ মাহমুদ অর্ঘ্য বিশ্ববিদ্যালয় ফটকের সামনে লাঞ্ছিত হন। অর্ঘ্য নিজে বাদী হয়ে স্থানীয় তিন যুবলীগ কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে খানজাহান আলী থানায় এ মামলা করেন। যুবলীগ কর্মীরা হলেন ইতু, হানিফ ও সাজ্জাদ। মামলার বরাত দিয়ে খানজাহান আলী থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে পুরকৌশল বিভাগের ছাত্র অর্ঘ্য'র কক্ষ থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কুয়েটের প্রধান গেটের সামনে স্থানীয় যুবলীগ কর্মী ইতু, হানিফ, সাজ্জাদসহ কয়েকজনের সঙ্গে অর্ঘ্য'র কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অর্ঘ্যকে লাঞ্ছিত করে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুক্রবার রাত ৮টা থেকে একঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.