২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হলে মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মহসীন হলে সোমবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে একজন। সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে। রাত দেড়টার দিকে ছাত্রলীগের হল শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে হলের শিক্ষার্থীরা জানায়। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 05:44 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মহসীন হলে সোমবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে একজন। সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে। রাত দেড়টার দিকে ছাত্রলীগের হল শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে হলের শিক্ষার্থীরা জানায়। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। সংঘর্ষে আহত মহিবুল্লাহকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর সকালে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে। মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে মহিবুল্লাহকে হলের ২১৯ নং কক্ষে ওঠাতে গেলে প্রতিপক্ষ গ্র"পের কর্মীরা রড ও চাপাতি নিয়ে তাদের (সভাপতির অনুসারী) ওপর হামলা চালায়। ওই সময় তারা ফাঁকা গুলিও ছোড়ে।" সাধারণ সম্পাদক মহিউদ্দিন দাবি করেছেন, মহিবুল্লাহ ছাত্রদল করতেন। তিনি সাংবাদিকদের বলেন, "ক্যাম্পাসে যে টেন্ডারবাজি চলছে, তাতে মদদ যোগাতে প্রতিপক্ষ গ্র"প সাবেক ছাত্রদল ও শিবির কর্মীদের হলে ওঠাতে গেলে সাধারণ ছাত্ররা তাতে বাধা দেয়।" মহিউদ্দিন দাবি করেন, সভাপতির অনুসারীরা গুলি ছুড়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে হলের কর্মচারীরা ফোনে সংঘর্ষের কথা জানালে আমি পুলিশকে ফোন করি।" শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সংঘর্ষের পর রাতে হলে তল্লাশি চালিয়ে কয়েকটি চাপাতি, রড ও চারটি গুলির খোসা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ আলী বলেন, "অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টিকে আমরা সিরিয়াসভাবে নিয়েছি। ক্যাম্পাসকে অস্ত্রমুক্ত করতে কী করা যায়, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩০ ঘ.