জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ঈদ ও পূজার ছুটির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার বিষয়ে উপাচার্য বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির দাবি করেছেন, গাছ কাটা নিয়ে বিভিন্ন পত্রিকাসহ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য উপস্থাপিত হয়নি।
গাছ কাটার জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল খায়েরের নেতৃত্বে একটি কমিটি গঠন করে পরিপক্ক ছয়টি গাছ কাটা এবং কিছু সংখ্যক গাছের ডালপালা ছাঁটাই করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির চার হাজার দুশ' গাছের চারা রোপণ করেছে। বিভিন্ন জায়গায় ব্ল
bdnews24