২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০০৯ এ বিএনপি সমর্থিত প্যানেল ১৫ টি পদের সবটিতেই জয়লাভ করেছে। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ড. সোলায়মান হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০০৯ এ বিএনপি সমর্থিত প্যানেল ১৫ টি পদের সবটিতেই জয়লাভ করেছে। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ড. সোলায়মান হোসেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. একেএম মনিরুজ্জামান পান ৮৭ ভোট। অধ্যাপক ড. আবু সিনা ১৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সরোয়ার মুর্শেদ পান ৭৭ ভোট। নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি ড. এবিএম ফারুক, যুগ্ম সম্পাদক ড. অলিউল্লাহ, কোষাধ্যক্ষ ড. আহসানুল্লাহ এবং সদস্য অধ্যাপক আ.খ.ম ওয়ালিউল্লাহ, আ.ব.ম সিদ্দীকুর রহমান আশ্রাফী, ড. এমতাজ হোসেন, ড. শহীদ মো. রেজওয়ান, ড. তোজাম্মেল হোসেন, ড. এম. ইয়াকুব আলী, কাজী মোহাম্মদ আতিকুর রহমান, এম. নজিবুল হক, ড. আব্দুল মোত্তালিব ও ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনি/িডিডি/এসকে/২২০৭ঘ.