ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফল বুধবার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক) ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বুধবার সবগুলো স্কুলের ভর্তি পরীক্ষার ফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া কাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।"
সকালে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে ফলাফল হস্তান্তর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান ও একই অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক আনম শরীফ।
গত ৪, ৬ ও ১০ জানুয়ারি 'ক', 'খ' ও 'গ'- এ তিনটি গ্র"পের অধীন স্কুলগুলোর ভর্তি পরীক্ষা হয়।
'ক' গ্র"পের আটটি স্কুল হলো- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মিরপুর সরকারি উচচ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
'খ' গ্র"পে ছিল মতিঝিল সরকারি বালক উচচ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন বিদ্যালয় (তেজগাঁও), ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমণ্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।
'গ' গ্র"পের স্কুলগুলো হলো- আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (টিকাটুলী), তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এমআই/১৭২২ ঘ.
bdnews24