২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির জিয়া হলে ছাত্রলীগের দুই পক্ষে রাতভর সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছে। হলের শিক্ষার্থীরা জানায়, এক জন ছাত্রদলকর্মীকে হল থেকে বের করে দেওয়া নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে, যার রেশ ভোর পর্যন্ত চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছে। হলের শিক্ষার্থীরা জানায়, এক জন ছাত্রদলকর্মীকে হল থেকে বের করে দেওয়া নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে, যার রেশ ভোর পর্যন্ত চলে। আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"কাউকেই ছাড় দেয়া হবে না। আমি ইতোমধ্যেই ব্যবস্থা নিতে বলেছি। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।" আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ হলে গিয়ে সাত জনকে গ্রেপ্তার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন হলের প্রাধ্যক্ষ বোরহানউদ্দিন খান। সংঘর্ষে আহত সমাজ বিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র সোহাগকে পঙ্গু হাসপাতালে, একই বিভাগের সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ফিন্যান্স প্রথম বর্ষের ছাত্র হিমেলকে ট্রমা সেন্টারে এবং প্রথম বর্ষের ছাত্র চুন্নুকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সোহাগের হাতের রগ কেটে দেওয়া হয়। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা হলেন- সংস্কৃতি ও পালি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খোকন, সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের সেলিম রেজা, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের জাকারিয়া রহমান জিকো, মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শফিউল্লাহ শিহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের তৌহিদুল ইসলাম, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের রাশিদুল ইসলাম এবং ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের রুহুল করিম। শিক্ষার্থীরা জানায়, ছাত্রদলের এক কর্মীকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার অনুসারীরা। সভাপতি সোহেল রানা টিপুর অনুসারীরা এর প্রতিবাদ জানালে রাত ১২টার দিকে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। সভাপতি পক্ষের কর্মীরা সালমান ও কামালের নেতৃত্বে চাপাতি, লার্ঠিসোঁটা, রড নিয়ে সাধারণ সম্পাদকের অনুসারীদের ওপর হামলা চালায়। ওই সময় প্রাধ্যক্ষের কক্ষসহ অন্তত ১০টি কক্ষ ভাঙচুর হয়। সাধারণ সম্পাদকের অনুসারীদের অভিভোগ, সভাপতি সমর্থিত কর্মীরা তাদের মারধর করে বাথরুমে আটকে রাখে। মারধরের অন্তত দুই ঘণ্টা পরে সুমন নামের একজনকে বাথরুম থেকে উদ্ধার করা হয়। সাধারণ সম্পাদক বাদশার পক্ষের কর্মীরা বলছে, ছাত্রদলকর্মী কামাল ও সালমান স