চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিভাগীয় জটিলতা ও অশান্তিকে দায়ী করে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. অ্যান্ড্রু অলক কুমার দেওয়ারী (৪৭)।
নগরীর শূলকবহরের বাসায় তিনি আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা বলেছেন, অলক দেওয়ারীকে মঙ্গলবার দুপুর ১২ টায় নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় ।
বড় ছেলে পাভেল দেওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভবত সকাল ১০টা থেকে ১১ টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন। আমরা দুপুর ১২টার দিকে ঘরের দরজা বন্ধ পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখি তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন।"
বড় ছেলে পাভেল এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মীর মোশাররফ হোসেন রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন।
চিরকুটে লেখা ছিল: আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কর্মস্থলে অশান্তি এবং জটিলতাই এর অন্যতম কারণ। আমার স্ত্রী খুব ভাল। আমার ছেলে মেয়ে দুটো খুব ভাল ছাত্র-ছাত্রী। সৃজনী ট্রাস্ট স্কুলের মুসা ভাই আপনি ওদেরকে দেখে রাখবেন। এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই দেশে জন্ম গ্রহণ করাই অভিশাপ। '
ড. অ্যান্ড্রু অলক কুমার দেওয়ারী ২০০১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন।
সাংবাদিকতা বিভাগের বুধবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।
বিডি্িনউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২০৩৩ঘ.
bdnews24