রুয়েটে ভর্তির তারিখ পরিবর্তন
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির তারিখ ৮ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি করা হয়েছে। বৃহস্পতিবার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির তারিখ ৮ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি করা হয়েছে।
বৃহস্পতিবার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে।
ওই সিদ্ধান্ত অনুযায়ী ৮ জানুয়ারি যেসব শিক্ষার্থীর ভর্তি হওয়ার তারিখ নির্ধারিত ছিল তারা ১১ জানুয়ারি ভর্তি হতে পারবে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ এবং প্রথম অপেক্ষমান তালিকা ১১ জানুয়ারির পরিবর্তে ১২ জানুয়ারি প্রকাশ করা হবে।
তবে প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত অন্যান্য তারিখ ও নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
