২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হবে। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ভর্তি ফরম বিক্রি শুরু হবে ১২ অক্টোবর থেকে। ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হবে। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ভর্তি ফরম বিক্রি শুরু হবে ১২ অক্টোবর থেকে। ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর। ভর্তির যোগ্যতার ক্ষেত্রে একজন প্রার্থীকে এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২ দশমিক ৫ করে পেতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ নভেম্বর সকালে 'ক' অনুষদের ভর্তি পরীক্ষা হবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও দু'টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, ভর্তি ফরমের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। অন্যান্যবারের মত এবারও অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম নগরীর তিনটি শাখা (নিউ মার্কেট, চকবাজার ও আগ্রাবাদ) এবং ঢাকা ফার্মগেট শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অনুষদ কার্যালয়ে জমা দিতে হবে। বিভিন্ন অনুষদের পরীক্ষার তারিখ হল- ক (বিজ্ঞান) অনুষদ ১৬ নভেম্বর সকাল, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউট ১৬ নভেম্বর বিকেল, খ (কলা) অনুষদ ১৭ নভেম্বর, গ (বাণিজ্য) অনুষদ ১৮ নভেম্বর (বাণিজ্য বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য), গ (বাণিজ্য) অনুষদ ১৯ নভেম্বর (কলা ও বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য), ঘ (সমাজ বিজ্ঞান) অনুষদ ২০ নভেম্বর, ঙ (আইন) অনুষদ ২২ নভেম্বর, চারুকলা বিভাগ ২২ নভেম্বর বিকেল এবং চ (জীব বিজ্ঞান) অনুষদ ২৩ নভেম্বর, মেরিন সাইন্স ইনস্টিটিউট ২৩ নভেম্বর বিকেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.