২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দের মাঝেও মেধাবী মুখে উদ্বেগ

উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকা কলেজের ছাত্র সৈয়দ রিজওয়ানুল করিম স্বাভাবিকভাবেই দারুণ খুশি। এতো আনন্দের মাঝেও ভবিষ্যত নিয়ে তার উদ্বেগটুকু চাপা থাকছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু এখন দুশ্চিন্তাও হচ্ছে, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো তো?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকা কলেজের ছাত্র সৈয়দ রিজওয়ানুল করিম স্বাভাবিকভাবেই দারুণ খুশি। এতো আনন্দের মাঝেও ভবিষ্যত নিয়ে তার উদ্বেগটুকু চাপা থাকছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু এখন দুশ্চিন্তাও হচ্ছে, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো তো?" প্রতিষ্ঠানভিত্তিক বিচারে ঢাকা বোর্ডের মেধা তালিকায় অবস্থান শেষের দিকে হলেও শতকরা পাশের হারে এ বছর অনেক এগিয়ে ঢাকা কলেজ। এছাড়া গতবারের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেশি। ২০০৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ২৯২ জন। গতবার পেয়েছিল ২০৩ জন। এ কলেজ থেকে পরীক্ষায় নেয়া ৯৫ দশমিক ৪০ শতাংশ ছাত্র এবার পাশ করেছে। গতবছর পাশের হার ছিল ৮৮ দশমিক ৫০ শতাংশ। এ কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১৭ জন এবং মানবিক বিভাগে ৫ জন। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ফল ততোটা ভালো না হওয়ার কারণ ব্যাখ্যা করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশিরুল হক বলেন, "অধিকাংশ বিষয় রচনামূলক হওয়ায় এ দুটি বিভাগে এমনিতেই নম্বর কম ওঠে। এ কলেজে এ দু'টি বিভাগে সাচিবিক বিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ দুটি বিভাগে শিক্ষার্থীরা যাতে আরো বেশি নম্বর তুলতে পারে সেজন্য আশানুরূপ ফলাফল করায় প্রতিবারের মতো এবারও আনন্দের ঢেউ লেগেছে ঢাকার হলিক্রস কলেজে। ২০০৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩০ জন; পাশের হার ৯৯ দশমিক ২১ শতাংশ। এ কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৩৪ জন এবং মানবিক বিভাগ থেকে ১৭ জন। বিজ্ঞান বিভাগে এ কলেজের পাশের হার ১০০ ভাগ। কলেজে ঢোকার মুখে দেখা গেল শিক্ষার্থীদের উচ্ছ্বাসে অংশ নিতে মাঠে নেমে এসেছেন অধ্যক্ষ সিস্টার মেরি অ্যান তেরেজা। অন্য শিক্ষকরাও তার সঙ্গে আছেন। সর্বোচ্চ জিপিএ পাওয়া উচ্ছ্বসিত শিক্ষার্থীদের আশীর্বাদ জানানোর পাশাপাশি তারা জানাতে ভুলছেন না, 'ভর্তি পরীক্ষাটাই আসল, তার জন্য তৈরি হওয়াটাই এখন বেশি জরুরি।' বাণিজ্য শাখা থেকে জিপিএ-৫ পাওয়া পিংকি লাবনী পৈত বললেন, "খুব খুশি লাগছে। আত্মবিশ্বাস ছিল, কিন্তু আজ সকাল থেকে কেমন ভয় ভয় করছিল।" বাণিজ্য শাখায় জিপিএ-৫ পাওয়া কামরুন নাহার বললেন, "এতোদিন যে কষ্ট করেছি তার ফল পেয়েছি। এ জন্য খুব ভালো লাগছে।" অধ্যক্ষ মেরি অ্যান তেরেজা বললেন, "কলেজের সার্বিক ফলে আমরা খুশি। কয়েকজন অকৃতকার্য হয়েছে। এটা না হলে আরো ভালো হতো।" ছেলেদের কলেজের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব এবারও ধরে রেখেছে নটরডেম কলেজ। এ কলেছে পাসের হার ৯৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার বিচারে এবছর নটরডেমই ঢাকা বোর্ডের সেরা কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১শ' ৮৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯২৪ জন, মানবিক বিভাগ থেকে ৪৩ জন ও ব্যবসায় শিক্ষায় ২২২ জন জিপিএ-৫ পেয়েছে। ফল নিতে বুধবার দুপুর থেকেই কলেজ প্রাঙ্গণে ভিড় করেছিল ছাত্ররা। শিক্ষকরা কেউ এসে পড়লে পায়ের ধুলো নিতে হুমড়ি খেয়ে পড়ছিল কৃতী শিক্ষার্থীরা। এরই মাঝে বিজয়ের হাসি নিয়ে কলেজ অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা বললেন, "দায়িত্ব সঠিকভাবে পালন করলে, উদ্যম আর উৎসাহ ধরে রাখতে পারলে সাফল্যও ধরে রাখা যায়।" জিপিএ ৫ পাওয়া ইফতে খায়রুল জানালেন, নিয়মিত ক্লাস করেছেন বলেই তিনি এ ফলাফল করতে পেরেছেন। জিপিএ ৫ পাওয়া শ্রীকান্ত জানান, কলেজের পাশাপাশি বাড়িতে নিয়মিত পড়াশোনা আর কিছু ক্ষেত্রে টিউটরদের সাহায্যও নিয়েছেন তিনি। ভিকারুননিসা নূন কলেজেও ছিল সফল ছাত্রীদের উচ্ছ্বাসের আনন্দ। হৈ চৈ আর ড্রামের বাজনার তালে তালে শিক্ষার্থীদের উল্লাস ফেটে পড়ছিল। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার বিচারে ঢাকা বোর্ডে সেরাদের তালিকায় এ বছর ভিকারুননিসা নূন কলেজের অবস্থান তৃতীয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আখতার বেগম কিছুটা ক্ষোভের সুরে বললেন, "আমাদের কলেজে এবার ১ হাজার ১৩৫ জন ছাত্রীর মধ্যে ১ হাজার ১৩০ জন পরীক্ষা দিয়েছে। যারা পরীক্ষা দিয়েছে তাদের সবাই পাস করেছে। প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা আর অসুস্থতায় ৫ জন পরীক্ষা দিতে পারেনি। আমাদের এখানে ৬৬৩ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। জিপিএ ৫ প্রাপ্তির হার ৫৮ দশমিক ৭৬ ভাগ। কিন্তু তারপরও আমাদের সবচেয়ে ভাল প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়নি।" জিপিএ ৫ পাওয়া ছাত্রী তানজিলা পারভীন জানালেন, শিক্ষকদের পাঠদান আর নিজেদের সচেতনতাই এ ফল এনে দিয়েছে। তবে সেই সঙ্গে প্রাইভেট টিউটররাও ছিলেন। মতিঝিল আইডিয়াল কলেজের ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে এবছর পাস করেছে ৮৪৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪২০ জন। কলেজটির অধ্যক্ষ (চলতি দায়িত্বে) রাশিদা বেগম বললেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ চেষ্টায় এ ফলাফল সম্ভব হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জিএমএ/জেকে/২৩২৫ ঘ.