২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে প্রতি চার জনে তিন জন উত্তীর্ণ

চলতি বছর এইচএসসি পরীক্ষায় প্রতি চার জনে তিন জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হয়েছে দ্বিগুণ। এইচএসসিতে এবার পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি পরীক্ষায় প্রতি চার জনে তিন জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হয়েছে দ্বিগুণ। এইচএসসিতে এবার পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। সাত সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বোর্ড মিলিয়ে নয় বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ১৯; যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। নয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৪৫ জন। গতবার এ সংখ্যা ছিল প্রায় অর্ধেক, ১১ হাজার ১৪০। চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। দুপুর ২টা থেকে কেন্দ্রগুলোতে ফলাফল পাওয়া যাচ্ছে। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইট িি.িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ থেকেও পরীক্ষার ফল জানা যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত বোর্ডে এইচএসসিতে পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৩১ শতাংশ। এছাড়া কুমিল্ল