২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০০৮-১০) শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০০৮-১০) শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এক সম্মিলনীর মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নেয়। সৈয়দ সাইফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান চন্দন, নির্বাচন কমিশনার এম শাহজাহান মন্টু, কমিটির সাবেক সভাপতি মোসলেম আলী খান এবং কিউএম কারামত আলী। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। সদ্য গঠিত কমিটির সভাপতি ও মহাসচিব হলেন যথাক্রমে সুব্রত চৌধুরী ও আইয়ুব আলী খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩২৫ঘ.