ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেঙরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল ক্যান্টিন ও একটি মেসকে সোমবার মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।
ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোর্ত্তীর্ণ খাবার ও নেঙরা পরিবেশনের জন্য জিয়াউর রহমান হল ক্যান্টিন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা এবং সূর্যসেন হলের প্রাইভেট মেস কর্তৃপক্ষকে ১০ হাজার ও ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট একই কারণে জগন্নাথ হলের একটি ক্যান্টিন বন্ধ করে দেয়া হয় এবং আরেকটি ক্যন্টিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/২১৫১ ঘ.
bdnews24