২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে 'সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা' থাকছে না

উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি থেকে 'সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা' বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০০৯ -১০ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে যারা এইচএসসি পরীক্ষার জন্য ইতোমধ্যে এ বিষয়টিতে নিবন্ধন করেছেন, তারা এ বিষয়েই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি থেকে 'সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা' বিষয়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০০৯ -১০ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে যারা এইচএসসি পরীক্ষার জন্য ইতোমধ্যে এ বিষয়টিতে নিবন্ধন করেছেন, তারা এ বিষয়েই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব চাহিদার সাথে সঙ্গতি রেখে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের (সাধারণ ও মাদ্রাসা শিক্ষা) পাঠ্যক্রম থেকে 'সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা' বিষয়টি বাদ দেওয়া হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষার্থীরা তাদের পাঠ শেষ করতে পারবে এবং বিধি অনুযায়ী, রেজিস্ট্রেশন থাকা পর্যন্ত পাবলিক পরীক্ষায় এ বিষয়ে অংশ নিতে পারবে। এছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত এ বিষয়ের শিক্ষকদের এমপিও বহাল থাকবে এবং তারা অন্য বিষয়ে শিক্ষকতা করার সুযোগ পাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৮১৫ ঘ.