২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর এমএম কলেজে আবার চালু হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়

প্রায় ১২ বছর পর যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে আবার চালু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণি। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থীরা এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

যশোর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১২ বছর পর যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে আবার চালু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণি। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থীরা এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ পাবে। এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন জানান, বুধবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি চিঠি তিনি পেয়েছেন। তিনি বলেন, "এবার এসএসসি উত্তীর্ণের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার এইচএসসিতে ভালো প্রতিষ্ঠানে আসন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।" যশোর অঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন কলেজ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বহু বিষয় চালু হওয়ায় ১৯৯৬ সালে বন্ধ করে দেয়া হয় একাদশ ও দ্বাদশ শ্রেণি। অধ্যক্ষ আবুল হোসেন আরও জানান, কলেজটিতে দ্বিতীয় শিফট চালুর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২২৪৭ ঘ.