২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯১ টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, এমপিও স্থগিত

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। গতবার এধরণের শিক্ষা প্রতিষ্ঠান ২৪৮টি। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এই তথ্য জানিয়ে বলেন," এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমপিও ( মাসিক সরকারী অর্থ প্রদান) স্থগিত রাখা হবে। পরবর্তীতে যদি ভাল করতে পারে তবে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।" ৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টি স্কুল, ৪০টি মাদ্রাসা ও ১৭টি কারিগরী প্রতিষ্ঠান রয়েছে। ৩৪টি স্কুলের মধ্যে ঢাকা বোর্ডে ৬টি, রাজশাহীতে ৮টি, যশোর বোর্ডে ৪টি,চট্টগ্রামে ২টি, বরিশালে ১১টি সিলেটে ৩টি স্কুল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জিএনএ/১৫০০ ঘ.