২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে শরৎ স্মৃতি পাঠাগার উদ্বোধন

পিরোজপুরের নাজিরপুর উপজেলাধীন শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে শরৎ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের নাজিরপুর উপজেলাধীন শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে শরৎ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠাগারের যাত্রা শুরু হয়েছে রবীন্দ্র রচনাবলী, হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়াসহ প্রায় ৬০০ বই এবং যুবকদের প্রশিক্ষণের জন্য একটি কম্পিউটার নিয়ে। শনিবার সকালে পাঠাগারটি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। শরৎ পাঠাগারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কেশবলাল দাশ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মল্লিক, শিক্ষক পরিমল ইন্দু বড়াল, শ্যামল দাশ, সদরুল আমিন শাহীন, নিত্যানন্দ গাইন, সাংবাদিক প্রদীপ দাশ, ব্যাংক কর্মকর্তা সৈয়দ লোকমান হাকিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএসবি/২০০৮ ঘ.