ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় দিনে সারাদেশে বহিষ্কার হয়েছে ৬৭ জন পরীক্ষার্থী ও একজন শিক্ষক। নয় বোর্ডে অনুপস্থিত ছিল সাড়ে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী।
সাতটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে রোববার এইচএসসির দ্বিতীয় পরীক্ষা (ইংরেজি দ্বিতীয় পত্র) অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে এদিন।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের হিসাবে, রোববার নয় বোর্ডে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭৫৩০ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৮৭২, রাজশাহীতে ৭৬৮, যশোরে ৬১৩, বরিশালে ৩৪৩, সিলেটে ২৭৩, কুমিল্ল
bdnews24