ঢাক মে, ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীতে নিবন্ধন করার পরও প্রায় দেড় লাখ শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। সাতটি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডে মোট ছয় লাখ সাত হাজার ৬৫৪ জন নিয়মিত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধিত হলেও তাদের মধ্যে এবার পরীক্ষায় অংশ নেবে ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭ জন। শতকরা হিসাবে এ ঝরে পড়ার হার ২৩ দশমিক ৫৮ জন।
নয় বোর্ডের মধ্যে ঝরে পড়ার দিক দিয়ে সবচেয়ে শীর্ষে রয়েছে কারিগরী শিক্ষা বোর্ড। এখানে নিবন্ধনকৃত শতকরা ৪১ দশমিক ৪৯ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে বরিশাল বোর্ডে সবার্ধিক ২৭ দশমিক ৬৩ শিক্ষার্থী নিবন্ধন করেও পরীক্ষা দিচ্ছে না। ঢাকা বোর্ডে এ হার ১৯ দশমিক ৩৪ শতাংশ।
আগামী ২৯ মে থেকে সাতটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরী বোর্ডের অধীনে ২০০৮ সালের এইচএসসি, আলীম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হবে।
ঢাকা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ড. জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছু শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারেনি। কেউ কেউ নির্বাচনী পরীক্ষায় ফেল করে, কেউ কেউ বিদেশে চলে যায়, আবার কিছু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কারণে তারা পরীক্ষা দিতে পারে না। আবার আর্থিক দুরাবস্থার কারণেও অনেকে পরীক্ষায় অংশ নিতে পারে না। মূলত এসব কারণে ড্রপ আউট হয়।"
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশিরুল হক বলেন, "মূলত খরচ চালাতে না পেরেই অনেক পরীক্ষা ড্রপ আউট হচ্ছে।"
তিনি বলেন, "অনেক পরীক্ষার্থী ঢাকাসহ শহরাঞ্চলের কলেজে ভর্তি হচ্ছে কিন্তু প্রাইভেট-কোচিংসহ নানা খরচের কারণে তারা পড়াশোনা চালাতে পারে না। এর ফলে গ্রামে চলে যায়। ড্রপ আউট হওয়ার এটিও একটি কারণ।"
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে (এবার যারা পরীক্ষা দেবে) সাতটি শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্র্ডে মোট ছয় লাখ সাত হাজার ৬৫৪ জন নিয়মিত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করে। তাদের মধ্যে এক লাখ ৪৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।
নিয়মিত শিক্ষার্থীর মধ্যে বোর্ড অনুযায়ী ২০০৬-০৭ শিক্ষা বর্ষে ঢাকা বোর্ডে এক লাখ ৪৬ হাজার ৯১২ শিক্ষার্থী নিবন্ধন করলেও এবার পরীক্ষা দিচ্ছে এক লাখ ১৮ হাজার ৪৯৮ জন।
রাজশাহী বোর্ডে নিবন্ধিত এক লাখ ২৭হাজার ৪৬৫ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৩ হাজার ৮৩ জন, কুমিল্ল
bdnews24