২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শনিবার শুরু

রাজশাহী বিশ্ববিদালয়ে ৩৯ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

রাজশাহী বিশ্ববিদালয়, মে ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদালয়ে ৩৯ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে শনিবার। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক মোহাম্মদ শাফি সাংবাদিকদের জানান, ছুটি শেষে ১ জুলাই থেকে আবার নিয়মিত ক্লাস-পরীক্ষা চলবে। তবে সেশনজট কামিয়ে আনতে এ বার ছুটিতেও বেশ কয়েকটি বিভাগে চূড়ান্ত পরীক্ষাগুলো হবে বলে তিনি জানান। আবাসিক হলগুলো ছুটির মধ্যেও খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭২১ ঘ.