২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাবি ছাত্রলীগের গণস্বাক্ষর কর্মসূচি

শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার গণস্বাক্ষর কর্মসূচী শুরু করেছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন প্রাঙ্গণে অধ্যাপক আনোয়ার হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার গণস্বাক্ষর কর্মসূচী শুরু করেছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন প্রাঙ্গণে অধ্যাপক আনোয়ার হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। ছাত্রলীগ কর্মীরা অধ্যাপক আনোয়ারকে কালো ব্যাজ পরিয়ে দেয় এবং তিনি প্রায় ৩০ হাত দীর্ঘ সাদা কাপড়ে সই করে ছাত্রলীগের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আনোয়ার হোসেন বলেন, "শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ কর্মসূচি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, সারা দেশের কর্মসূচী।" ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, প্রচার সম্পাদক নাসিম আল মোমিন রূপকসহ সংগঠনের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএ/২১২৫ঘ.