২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের ১২টি ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের (ক্যাডেট কলেজেস) পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ২৯ মার্চ নির্বাচিত কলেজে যোগ দেওয়ার জন্য ১৫ থেকে ২০ মার্চের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। >>ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশের ১২টি ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের (ক্যাডেট কলেজেস) পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ২৯ মার্চ নির্বাচিত কলেজে যোগ দেওয়ার জন্য ১৫ থেকে ২০ মার্চের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ভর্তির সময় ছাত্র-ছাত্রীর বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র, অভিভাবকদের পেশা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দেখাতে হবে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/এমএইচবি/২০১০ ঘ.