ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'খ' ও 'ছ' ইউনিটের ফল বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে।
ফল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া (িি.িনধহমষধারব২ি৪.পড়স) এই ওয়েব ঠিকানায়ও ফল পাওয়া যাবে।
ইউনিট সমন্বয়কারীরা জানান, 'খ' ইউনিটে মেধাতালিকায় ১ থেকে ৮৩ স্থানপ্রাপ্তদের ৯ মার্চ প্রথম পালায় এবং একই দিন দ্বিতীয় পালায় ১ থেকে ৭৭ পর্যন্ত স্থান প্রাপ্তদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। ১০ মার্চ প্রথম পালায় ৮৪ থেকে ১৬৬ এবং দ্বিতীয় পালায় ৭৮ থেকে ১৫৪ পর্যন্ত স্থানপ্রাপ্তদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। সকাল ৯টায় প্রথম পালা সাক্ষাতকার নেওয়া হবে। এর পরপরই নেওয়া হবে দ্বিতীয় পালার সাক্ষাতকার। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকায় স্থান প্রাপ্তদের ২৩ মার্চ সাক্ষাতকার নেওয়া হবে।
'ছ' ইউনিটে আইন বিভাগের জন্য ১ থেকে ৫০ পর্যন্ত স্থানপ্রাপ্তদের ১১ মার্চ। একই বিভাগের জন্য ৫১ থেকে ৭০ পর্যন্ত স্থানপ্রাপ্তদের ১২ মার্চ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। একই দিন সাক্ষাতকার নেওয় হবে আল ফিক্হ বিভাগের জন্য আলাদাভাবে করা তালিকার ১ থেকে ২৬ পর্যন্ত স্থানপ্রাপ্তদের।
প্রথম অপেক্ষমান তালিকার ৭১ থেকে ১৪০ পর্যন্ত ২৩ মার্চ, দ্বিতীয় অপেক্ষমান তালিকার ১৪১ থেকে ২১০ পর্যন্ত ২৭ মার্চ ও তৃতীয় অপেক্ষমান মেধাতালিকার ২১১ থেকে ৩৪৫ পর্যন্ত স্থান পাওয়া শিক্ষার্থীদের ৩১ মার্চ সকাল ১০ টায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাতকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।
সাক্ষাতকারের সময় শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবশেপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নম্বরপত্র সঙ্গে থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24