২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ইতিহাস বিভাগে পুলিশ পাহারায় পরীক্ষা গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষা রোববার পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রহরায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিতে না পারায় এক শিক্ষার্থী ছাত্রদল ক্যাডারদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ মোতায়েন করা হয় বলে বিভাগীয় সভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষা রোববার পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রহরায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিতে না পারায় এক শিক্ষার্থী ছাত্রদল ক্যাডারদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ মোতায়েন করা হয় বলে বিভাগীয় সভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্লাসে ৬০ ভাগ উপস্থিতি না থাকায় বিভাগীয় একাডেমিক কমিটি চতুর্থ বর্ষের শিক্ষার্থী কৃষ্ণ কুমার (রোল ০২০৭০২৯০), ফেরদৌস আলী (০৩০২০৩০৭), ইমরান আলী (০৩০৫০২০৩), জুলফিকার সোবহান ও ফারজানা ফেরদৌসীকে (০৪২২০২৩৭) পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র জানান, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষ্ণ কুমার ১০/১৫ জন ছাত্রদল ক্যাডার নিয়ে দুপুরে পরীক্ষা নস্যাতের চেষ্টা করে। পরে বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি প্রক্টরকে জানালে পরীক্ষার হলে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর দেড়টায় পুলিশ ও প্রক্টরিয়ল বডির উপস্থিতিতে ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা শুরু হয়। প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক পুলিশ পাহারায় পরীক্ষা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০১ ঘ.